Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ আটক বামনডাঙ্গায় রাতের আঁধারে সিন্ডিকেটের ধান সংগ্রহ: ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা আর্জেন্টিনাকে হারাতে দরকার নিখুঁত ও সাহসী ফুটবল’: হুঙ্কার অস্ট্রিয়া কোচের মহিমাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু ছাত্রশিবিরের নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’ দারিয়াপুরে বৃক্ষরোপন, ফলদ চারা বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত ১০ লাখে বিক্রি হলেন রুশ সেনাবাহিনীর কাছে: যুদ্ধশিবির থেকে বাংলাদেশি যুবকের বাঁচার আকুতি

ছাত্রশিবিরের নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩৫ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

বিএনপির সন্ত্রাসী হামলায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রæত গ্রেফতার করে শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ, ছাত্রশিবির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, শিবিরের জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

বক্তারা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল বারী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাইফুল বারীর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন আসামি গ্রেফতার হয়েছে জড়িত অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন তারা। বক্তারা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে বহু খুনের ঘটনা ঘটেছে। খুনের হাত থেকে তাদের দলের নেতাকর্মীও রক্ষা পায়নি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ভারতের এজেন্ডা বলে আখ্যায়িত করে বাংলাশেদের জন্য একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করেন বক্তারা।

উল্লেখ্য, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে সাইফুল্লা বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইউনিয়নের যুবদল নেতারা। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ আটক

ছাত্রশিবিরের নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

Update Time : ০২:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬