Dhaka ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৪৩ Time View
ঠাকুরগাঁও  প্রতিনিধি
 ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় লাবিবা আস্থা (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।   শুক্রবার (১১ এপ্রিল) রাতের কোনো এক সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত লাবিবা আস্থা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার পিতার নাম মৃত ফজলুর রহমান এবং তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওদুস ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়ায় অর্পিতা নামে একটি ম্যাচে  লাবিবা  থাকতেন। তবে, লাবিবার আত্মহত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় । প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।
লাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুর রহমান বলেন, কি কারনে মারা গিয়েছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তর পর বলা যাবে কি কারনে সে মারা গিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫