Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১; টাকা ও মোটরসাইকেল জব্দ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১১০ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. জাকির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সদর উপজেলার জমিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন জমিদারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় জাকিরের কাছ থেকে ২৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৫৫০ টাকা, একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নম্বরপ্লেটবিহীন একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১; টাকা ও মোটরসাইকেল জব্দ

Update Time : ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬