
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রস্তাবে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন।
তিনি বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান স্পষ্ট রয়েছে। চীন সামর্থের মধ্যে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অবব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Reporter Name 

















