Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা মধ্যরাতে রাতে আল বারাকার দুই বাসে আগুন তুরস্কে কপ-৩১ শুরু: জলবায়ু অর্থায়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু: অংশ নিচ্ছে জিইউকের তিন সদস্যের প্রতিনিধিদল গবরের ঘুঁটে ও খড়িতে মারাত্মক কার্বন বিপর্যয় : বিষাক্ত ধোঁয়ায় গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশ চরের সাড়ে ৮ হাজার মানুষকে ৫১ কোটি টাকার শর্তহীন সহায়তা দিচ্ছে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সেকেন্দার আযম আনাম কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

তুরস্কে কপ-৩১ শুরু: জলবায়ু অর্থায়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৮ Time View

বিশেষ প্রতিবেদক: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার, অর্থায়ন বাড়ানো এবং বিদ্যমান প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১।

সোমবার (৯ নভেম্বর) আনতালিয়া এক্সপো সেন্টারে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) আওতায় আয়োজিত সম্মেলনে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদল, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অধিবেশনে ব্রাজিলের কূটনীতিক ও বিদায়ী কপ-৩০ সভাপতি আন্দ্রে আরানহা কোরেয়া দো লাগো তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুমের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে কপ-৩১ এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কুরুম।

সম্মেলনে আনুষ্ঠানিক আলোচনা ও দরকষাকষির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর সম্মিলিত করণীয় নির্ধারণ করা হবে। তুরস্ক সম্মেলনের সভাপতিত্ব ও আয়োজকের দায়িত্ব পালন করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক দরকষাকষি প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে। উদ্বোধনী বক্তব্যে কুরুম ও অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সহজ করা, ন্যায্য রূপান্তর এবং প্রতিশ্রুতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন।

প্রথম দিন পরামর্শের পর সম্মেলনের আলোচ্যসূচি গৃহীত হয়। তবে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার বিষয়টি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে ঐকমত্য হয়নি। অন্য আলোচনার আওতায় বিষয়টি উত্থাপনের সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন অর্থায়ন প্যাকেজ বা নির্গমন হ্রাসের বড় কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা পাওয়া যায়নি। প্রথম দিনের কার্যক্রম মূলত আলোচ্যসূচি গ্রহণ এবং বিভিন্ন পক্ষের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরার মধ্যে সীমিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

তুরস্কে কপ-৩১ শুরু: জলবায়ু অর্থায়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর

Update Time : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬