Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১১৮ Time View
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার শরীফপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (১৯ মে) দুপুর অনুমান ১ টার দিকে ওই কিশোরীর বাবা মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যায়। এ সময় ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ফুসলিয়ে ও ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরী তার মা-বাবা বাড়িতে এলে মাসহ অন্যদের ধর্ষনের বিষয়টি জানায়। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করা হয়। মীমাংসায় ব্যর্থ হলে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার (২৫মে) থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে আজ ভোরে গোবিন্দ পাহানকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ওই কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : ০৩:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬