Dhaka ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নারীবান্ধব ও উন্নয়নমুখী বাজেটের দাবি নাগরিক কমিটির

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১২৯ Time View
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদে নাগরিক প্রকল্পের আওতায় ২০২৬–২০২৭ অর্থবছরের পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মোসাহেদ হোসেন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত আসনের নারী সদস্যরা, ইউনিয়ন পরিষদ সচিব এবং নাগরিক কমিটির কার্যনির্বাহী পাঁচ সদস্য।
সভার শুরুতে প্রকল্পের প্রজেক্ট অফিসার নাগরিক প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করেন। পরে ইউপি সচিব আগামী অর্থবছরের খসড়া বাজেট তুলে ধরেন এবং ইউনিয়ন পরিষদের সামগ্রিক আয়-ব্যয়ের চিত্র সভায় উপস্থাপন করেন।
খসড়া বাজেট উপস্থাপনের পর নাগরিক কমিটির সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে ইউনিয়ন পরিষদের বাজেট হওয়া উচিত যুগোপযোগী, নারীবান্ধব এবং উন্নয়নমুখী।
এ প্রসঙ্গে নাগরিক কমিটির সদস্যরা চেয়ারম্যানের কাছে বিশেষভাবে দাবি জানান, বাজেটে সামাজিক অবক্ষয় প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, প্রতিবন্ধী ও বিধবাদের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য খাত এবং দুর্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হোক।
নাগরিক কমিটির দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মো. মোসাহেদ হোসেন চৌধুরী সদস্যদের আশ্বস্ত করেন যে উত্থাপিত প্রতিটি বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশন এবং আমরাই পারি ও অবলম্বন-এর সহযোগিতায় নাগরিক প্রকল্পটি গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ও কাটাবাড়ি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। (প্রেস বিজ্ঞপ্তি)
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি

নারীবান্ধব ও উন্নয়নমুখী বাজেটের দাবি নাগরিক কমিটির

Update Time : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬