Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে গিয়ে শিশুসহ ৪ গারো সদস্যের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১০৪ Time View

মধুপুর (টাঙ্গাইল)  প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম আটকে একই পরিবারের শিশুসহ চার আদিবাসী গারো সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ জুন শনিবার সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জলই গ্রামের বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্যাব্রিয়েল নকরেক (৪৫)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায়ের লোক এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত মাটির সেফটি ট্যাংকে তাদের একটি গৃহপালিত ছাগল পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে গ্যাব্রিয়েল নকরেক (৪৫) ওই গভীর গর্তে নামেন। কিন্তু দীর্ঘক্ষণ পরও তার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে সাহায্য করতে একে একে বাবলু হাদিমা, রতন নকরেক ও শিশু নেইমার ম্রং গর্তের ভেতর প্রবেশ করেন। পরবর্তীতে বিষাক্ত গ্যাসের কারণে চারজনের কেউই আর ওপর ফিরে আসতে পারেননি।

একপর্যায়ে চারজনের কোনো খোঁজ না পেয়ে প্রতিবেশীরা মধুপুর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেফটি ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা গর্তটিতে মারাত্মক নাইট্রোজেনসহ অন্যান্য বিষাক্ত গ্যাস জমে ছিল। ছাগল উদ্ধার করতে নেমে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে চারজনই গর্তের ভেতরে মারা যান। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে গিয়ে শিশুসহ ৪ গারো সদস্যের মৃত্যু

Update Time : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬