Dhaka ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

ফুলছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৭১ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ‘প্রুফস’ প্রকল্পের উদ্যোগে উপজেলার উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে অংশ নিয়ে উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বলেন, যেকোনো দুর্যোগের ঝুঁকি কমাতে ও ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

আয়োজকেরা জানান, বন্যা, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকেই প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে আগাম সতর্কবার্তা অনুসরণ, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব দুর্যোগের ঝুঁকি বহুলাংশে কমিয়ে আনে।

উল্লেখ্য, গণ উন্নয়ন কেন্দ্রের প্রুফস প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগের ক্ষতি হ্রাসে দীর্ঘদিন ধরে কাজ করছে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তৃণমূল পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী

ফুলছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Update Time : ০২:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬