Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

মধ্য আকাশে বিমানের দরজা খুলে ফেলা সেই যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ৩৩৯ Time View

মধ্য আকাশে বিমানের জরুরি দরজা খুলে ফেলা এক যাত্রীকে দক্ষিণ কোরিয়ায় বিমান অবতরণের পর গ্রেফতার করা হয়েছে।

খোলা দরজা নিয়েই ১৯৪ যাত্রীর বিমানটি শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়। খবর বিবিসির।

আসিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকালে জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়েছিল। আটক ব্যক্তির নাম, তিনি কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জরুরি দরজা খুলে ফেলার ঘটনায় ওজেড৮১ ২৪ ফ্লাইটটির অনেক শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন, তাদের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

যে যাত্রী আকাশে থাকা অবস্থাতেই বিমানের দরজা খুলে ফেলেছিল তার বয়স ৩০ এর ঘরে। বিমানটি দক্ষিণ কোরিয়ায় অবতরণের পর পরই তাকে গ্রেপ্তার করা হয়, বলেছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে বিমান দায়েগুতে নামে, তার কিছুক্ষণ আগে ওই যাত্রী বিমানের দরজাটি খোলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির এক যাত্রীর পোস্ট করা ভিডিওতে বিমানের এক পাশে ফাঁকা অংশ এবং সিটে বসে থাকা যাত্রীদের দিকে বাতাস ধেয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, জানিয়েছে আসিয়ানা এয়ারলাইন্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

মধ্য আকাশে বিমানের দরজা খুলে ফেলা সেই যুবক গ্রেফতার

Update Time : ১১:১৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩