Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২১১ Time View

0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:420823083418000;appts:1791273647174;qlty:1;;illum:5 scene:0 humanIn:1;

সুখ বাদশা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে লাইসেন্স ও অনুমোদন না থাকায় ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।

জানা গেছে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ১০০ গজ দক্ষিণে বিজিবি ক্যাম্পের সামনে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারটির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে স্বত্বাধিকারী মো. আবু হানিফ উজ্জ্বল তা দেখাতে ব্যর্থ হন। তবে তিনি জানান, লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান জানান, বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অনুমোদন না পাওয়া পর্যন্ত এর সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলার অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা এলাকায় ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান। এ ছাড়া যত্রতত্র অতিরিক্ত মাইকিং করে চিকিৎসা সেবার প্রচার চালানোয় সৃষ্ট শব্দদূষণ ও জনভোগান্তির বিষয়টি তুলে ধরলে ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সামাদ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Update Time : ০৫:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬