Dhaka ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু ছাত্রশিবিরের নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’ দারিয়াপুরে বৃক্ষরোপন, ফলদ চারা বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত ১০ লাখে বিক্রি হলেন রুশ সেনাবাহিনীর কাছে: যুদ্ধশিবির থেকে বাংলাদেশি যুবকের বাঁচার আকুতি পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা রৌমারী সীমান্তে আবারও পুশইনের চেষ্টা: শূন্যরেখায় সপ্তাহ ধরে আটক ৫ যুবক পীরগঞ্জে মেয়র পদে ৯ সম্ভাব্য প্রার্থীর তোড়জোড়, বিএনপিতেই ‘হাফ ডজন’ মুখ

রৌমারীতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৮ Time View

রৌমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বাবলু মিয়া (২৯)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম এলাকার মোঃ আব্দুল মোতালেবের ছেলে ও বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল  কর্তিমারী-কোদালকাটি নৌকার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিকেল সাড়ে ৬টার দিকে  কর্তিমারী চৌরাস্তা ঘাট এলাকা থেকে বাবলু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ।

রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান,  মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

রৌমারীতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Update Time : ০২:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬