Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ

সফরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মৌলভীবাজারে

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১৪৯ Time View

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারের বড়লেখায় অন্তর্র্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে রয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন যোগে তিনি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন রেলস্টেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তায় সড়ক পথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে সোয়া ১টায় চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন।
আগামী শনিবার বিকাল পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে তিনি অবস্থান করবেন। ওই দিন বিকাল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।
সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রের বরাতে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করতে পারেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, উপদেষ্টার বড়লেখায় সরকারি কোন প্রোগ্রাম নেই। একান্ত ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার বিকাল পর্যন্ত বড়লেখায় অবস্থান করবেন। তার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

সফরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মৌলভীবাজারে

Update Time : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫