সাদুল্লাপুর প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসাথে জহুরুল ইসলাম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মহাসড়কে ধাপেরহাটের আখ ক্রয়কেন্দ্রের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাসি করে এসব গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারি জহুরুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়- ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী হক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালানো হয়। এতে সিটে বসা জহুরুল ইসলামের ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, অভিযানকালে অভিযুক্ত মাদক কারবারি জহুরুল ইসলামকে গ্রেফতার করার সময় আরেক কারবারি কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

Reporter Name 












