Dhaka ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সুন্দরগঞ্জে পরকীয়া সন্দেহে মামাতো ভাইকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত স্বামী-স্ত্রী আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে জসিম মিয়া (১৫) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সামরুজ্জামান ও তার স্ত্রী লাভলীকে আটক করেছে পুলিশ। নিহত জসিম ও অভিযুক্ত সামরুজ্জামান সম্পর্কে মামাতো-ফুতাতো ভাই গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারের ময়নার মোড়ের উত্তর পাশের পাকা রাস্তার পাশ থেকে জসিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত জসিম মিয়া চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং চন্ডিপুর স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। পাশাপাশি স্থানীয় বাজারের ডেন্টাল চিকিৎসক ডা. ফুয়াদ হাসানের কর্মচারি হিসেবে কাজ করতেন জসিম। আটক সামরুজ্জামান (৩০) একই গ্রামের মৃত্যু মতিন মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক। নিহতের স্বজনদের অভিযোগ, জসিম ও সামরুজ্জামান সম্পর্কে মামা-ফুপাত ভাই। উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় জসিম প্রায়ই সামরুজ্জামানের বাড়িতে যাওয়া-আসা করতো। কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে জসিমকে মারধর করে সামরুজ্জামান। গত বুধবার বিকেলে জসিম বাজারে গিয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। জসিমকে ধরে নিয়ে গিয়ে মারধরের পর গভীর রাতে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলা রাখা হয়। বৃহস্পতিবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত জসিমের বাবা আব্দুস সালামের অভিযোগ, সামরুজ্জামান কয়েকদিন ধরেই জসিমকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সামরুজ্জামান তার ছেলে জসিমকে শ্বাসরোধে হত্যা করে। স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহের জেরেই জসিমকে হত্যা করে সামরুজ্জামান। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানান সুন্দরগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সামরুজ্জামান ও তার স্ত্রী লাভলীকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

সুন্দরগঞ্জে পরকীয়া সন্দেহে মামাতো ভাইকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত স্বামী-স্ত্রী আটক

Update Time : ০৯:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫