
ডেস্ক রিপোর্ট: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর কাছে কেন্সকফ এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স। জাতিসংঘ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে; স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
হাইতি সরকার হামলাটিকে ‘জঘন্য’ বলে নিন্দা জানিয়ে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে দেশটিতে গ্যাংগুলোর নিয়ন্ত্রণ বাড়তে থাকায় নিরাপত্তা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
এদিকে, সহিংসতায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এক দশকের মধ্যে প্রথম নির্বাচন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Reporter Name 



















