Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

হিরো আলমের মনোনয়ন বাতিল

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৪১০ Time View

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য উপস্থাপন না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘প্রতি বছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।’

এর আগে চলতি বছর জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। পাশাপাশি ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

২০১৮ সালের জাতীয় নির্বাচনেও বগুড়া-৪ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে ভোটের মাঝপথে এসে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাড়ান।

হিরো আলমের বাড়ি বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামে। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা হিরো আলম এক সময় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা (ডিশ সংযোগ) করতেন। ২০০৮ সালে ২৩ বছর বয়সে মডেলিংয়ে যুক্ত হন তিনি। এরপর নিজের অভিনয় ও গানের দৃশ্য রেকর্ড করে ক্যাবল নেটওয়ার্কে প্রচার করতে থাকেন। এতে এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা পান।

২০১৬ সালে ‘হিরো আলম’ নামে ফেসবুক পেজ খুলে অভিনয় ও গানের দৃশ্য শেয়ার করতে শুরু করেন তিনি। এরপর থেকেই নানা বিতর্কিত কাজ করে আলোচনায় আসতে থাকেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

হিরো আলমের মনোনয়ন বাতিল

Update Time : ০২:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩