Dhaka ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

আগামী ৪ মাসের মধ্যে চুরি, ডাকাতি, মাদক ও জুয়া রোধ করব- পুলিশ সুপার দিনাজপুর

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১০৯ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ আগামী ৪ মাসের মধ্যে দিনাজপুর জেলা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া রোধ করতে না পারি তাহলে চাকুরি থেকে এ যাবত কালীন যে বেতন-ভাতা পেয়েছি তা আপনাদের মাঝে বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে দেবো।
গতকাল রোববার বিকালে থানা প্রাঙ্গনে ঘোড়াঘাট থানা আয়োজিত চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া প্রতিরোধে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক ডাকাতকে গ্রেফতার করতে পেরেছি এবং ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা যা করেছি এতে আমরা তৃপ্ত নই, আমরা যে সফল হয়েছি তা আমরা বলবো না।
ডাকাতির মত ঘটনাকে আমরা জিরো পর্যায়ে নিয়ে আসব, যেন ডাকাতির মতো ঘটনা পরবর্তীতে আর না ঘটে। ডাকাতিসহ অপরাধ দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এসব অপরাধ প্রতিরোধে আপনাদেরকে (জনগণকে) সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোঃ মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা কর্মপরিষদের সদস্য সাবেক ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন সহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

আগামী ৪ মাসের মধ্যে চুরি, ডাকাতি, মাদক ও জুয়া রোধ করব- পুলিশ সুপার দিনাজপুর

Update Time : ০৯:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫