
গাইবান্ধা প্রতিনিধি:
গ্রামীণ সমাজে শিক্ষার আলো ছড়াতে এবং অসহায়-এতিম শিশুদের দ্বীনি শিক্ষায় আলোকিত করতে ২০২৪ সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে স্থাপিত হয় ‘দক্ষিণ বুড়াইল নূরে মদিনা সুন্নিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা’।
বর্তমানে এই মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৭০ থেকে ৮০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। যার মধ্যে একটি বড় অংশই অত্যন্ত অসহায়, দরিদ্র ও এতিম শিশু। মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) সহ মোট ৫ জন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক অত্যন্ত সুনামের সাথে শিক্ষার্থীদের শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছেন।
বর্তমানে মাদ্রাসাটির নিজস্ব কোনো স্থায়ী ভবন বা জায়গা না থাকায় একটি ভাড়া করা বাড়িতে অত্যন্ত কষ্ট ও সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শিক্ষার্থীদের আবাসন ও পড়াশোনার সুবিধার্থে এখন মাদ্রাসার জন্য নিজস্ব জায়গায় ঘর স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। নিজস্ব স্থায়ী অবকাঠামো তৈরি করা গেলে আরও বড় পরিসরে গ্রামীণ সমাজের দরিদ্র, অসহায় ও এতিম শিশুদের মাঝে দ্বীনি ও নৈতিক শিক্ষা বিস্তারের কাজকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
একটি ভাড়া বাড়িতে এতগুলো শিশুর আবাসন ও পড়াশোনার খরচ চালানো এবং নতুন জায়গায় স্থায়ী ঘর নির্মাণ করা মাদ্রাসার একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের অসহায় ও এতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে দেশের সকল বিত্তবান, প্রবাসী ও দানশীল ব্যক্তিবর্গের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়ার আবেদন জানাচ্ছি। আপনার সামান্য অনুদান বা সহযোগিতা এই শিশুদের জীবন বদলে দিতে পারে।

Reporter Name 


















