Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

এবার জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ৩২৬ Time View

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। সম্পদের তথ্য গোপন করার জন্য সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এ অভিযোগ করেছেন। 

সম্প্রতি দুদকে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী গণমাধ্যমকে বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুদকের আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে।

অভিযোগে দাবি করা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে জায়েদা খাতুন সম্পদের তথ্য গোপন করেছেন। হিসাব গোপন করা অর্থ ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করে তার প্রতিকার চেয়েছেন তিনি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচনি হলফনামার সঙ্গে দাখিল করা ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্নে দেখা যায়, তিনি ব্যবসার পুঁজি (মূলধনের জের) হিসাবে দেখিয়েছেন ৪ কোটি ৬৬ লাখ টাকা। এই টাকা তিনি কোথায় রেখেছেন বা কোথায় বিনিয়োগ করা আছে বা কোথায় কী ব্যবসা চলে, তা তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

এবার জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

Update Time : ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩