Dhaka ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

কামারজানীতে সেভেন স্টারের ভুট্টার বীজ বপন শীর্ষক কৃষক সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১১০ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে সেভেন স্টার এগ্রো ইন্টারন্যাশনাল কোম্পানির উদ্যোগে চরাঞ্চলের কৃষকদের অংশগ্রহণে ভুট্টার বীজ বপন শীর্ষক এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই ও উচ্চ ফলনশীল জাত হিসেবে কোম্পানির ‘সেভেন স্টার গোল্ড’ এবং ‘সেভেন স্টার প্লাটিনাম-৫৫’ জাতের ভুট্টার বীজ চরাঞ্চলের কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার বেলা ১১টায় কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ সোলাইমান ইসলাম মাস্টার। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেভেন স্টার এগ্রো ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান উৎপল কুমার দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, কামারজানী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজালাল হোসেন মাস্টার, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, উন্নয়ন সংগঠক এম সাদ্দাম হোসেন পবন, সেভেন স্টারের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মোঃ হুমায়ূন কবীর এবং চরাঞ্চলের কৃষক প্রতিনিধি মোঃ আব্দুল খালেক ও মোঃ মজনু মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিকূল আবহাওয়ায় ফলন বিপর্যয় এড়াতে এবং লাভজনক চাষাবাদের নিশ্চয়তায় আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই। চরাঞ্চলের অনুর্বর ও বালুময় মাটিতে ‘সেভেন স্টার গোল্ড’ এবং ‘সেভেন স্টার প্লাটিনাম-৫৫’ জাতের ভুট্টার বীজ বপন করে কৃষকেরা বাম্পার ফলন পাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী

কামারজানীতে সেভেন স্টারের ভুট্টার বীজ বপন শীর্ষক কৃষক সমাবেশ

Update Time : ০২:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬