Dhaka ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধায় ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ ও সফল প্রশিক্ষণার্থী সম্মাননা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় ‘ইয়েস বিডি’ এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ ও সফল প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকল সফল নারী উদ্যোক্তা শাহানা ইয়াসমিন লাকীর সভাপতিত্বে এতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা ইয়েস বিডির সিইও জাকারিয়া চৌধুরী ও পরিচালক মেন্টর শরিফুল ইসলাম সোহাগ। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীসহ গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, সারাদেশব্যাপী শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে কমিউনিকেশন, পেজেন্টেশন, নেটওয়ার্কিং, ল্যাঙ্গুয়েজ ও আইটি স্কীল বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যক্তিগত বন্ডিং তৈরীর প্রচেষ্টা ধারাবাহিকভাবে সফলতার মুখ দেখছে। গাইবান্ধা জেলায় গত এক বছরে ১০ জন এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভরশীল হয়েছেন। আরও অনেকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
পরে অতিথি মেন্টররা দুটি সেশন পরিচালনা করেন। শিক্ষার্থীরা এই সেশনগুলোতে সক্রিয় অংশ নেন। সন্ধ্যায় সমাপনী পর্বে আত্মনির্ভরশীল হওয়া ১০ জন এবং তাৎক্ষনিক পরীক্ষায় বিজয়ীদের হাতে উপহার ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জাকারিয়া চৌধুরী জানান, আগামী ৭, ৮ ও ৯ আগস্ট কক্সবাজারে ইয়েস বিডির উদ্যোগে জাতীয় ভিত্তিক সম্মেলন অনু্িঠত হবে। এতে জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সফল তরুণ-তরুণীরা অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

গাইবান্ধায় ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ ও সফল প্রশিক্ষণার্থী সম্মাননা

Update Time : ০৮:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫