Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ: প্রধান আসামি আল আমিন আশুলিয়া থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৪১ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ আল আমিন (২৪)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ২৩ মে বিকেলে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আল আমিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে গত ১৫/১২/২০২৪ তারিখে ইসলামী শরিয়াহ মোতাবেক আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ভিকটিমের ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল সে। একপর্যায়ে ভিকটিমের পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে গত ১৯/১০/২০২৫ তারিখে আল আমিন একতরফাভাবে ভিকটিমকে তালাক প্রদান করে। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর আল আমিন নিজের ভুল স্বীকার করে এবং ভিকটিমকে পুনরায় বিয়ে করার আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে।

এরই ধারাবাহিকতায়, বিয়ের কথা বলে আল আমিন ভিকটিমকে তার এক সহযোগীর খালার বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে আল আমিন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গত ০৫/০৫/২০২৬ তারিখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে চতুরতার সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র‌্যাব-৪, সিপিসি-২ (নবীনগর, সাভার) এর আভিযানিক দল আশুলিয়া থেকে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ: প্রধান আসামি আল আমিন আশুলিয়া থেকে গ্রেফতার

Update Time : ১১:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬