Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গাইবান্ধা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে রিসোর্স মবিলাইজেশান কর্মশালা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৬৯ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে বুধবার দিনব্যাপী রিসোর্স মবিলাইজেশান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জাতীয় সদর দফতরের তহবিল সংগ্রহ বিভাগের সহযোগিতায় গাইবান্ধার এসকেএস ইন মিলনায়তনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিটের সেক্রেটারী অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক। ‘ইউনিট লেভেল রিসোর্স মবিলাইজেশান স্ট্যাটেজি’ বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ড. শাহানা জাফর।
কর্মশালায় রেডক্রিসেন্ট জেলা কমিটির সদস্যরা ছাড়াও ব্যবসায়ী, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, সহ-সভাপতি ডা. ফেরদৌস হোসেন মনজু, মাহামুদুন্নবী টিটুল, শহিদুজ্জামান শহীদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, রেড ক্রিসেন্ট সদস্য মো. শাহেদ হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাকসুদার রহমান শাহান, পরিচালক মো. সামিউল হুদা সুমেল সহ অন্যরা।
কর্মশালায় বক্তারা গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে জনকল্যাণে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্ম প্রয়াস স¤পর্কে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এজন্য স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
প্রতিষ্ঠানের ভবন উন্নয়নে জেলা প্রশাসক, ব্যবসায়ী প্রতিনিধিরা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরে তরুণ স্বেচ্ছাসেবীদের রেড ক্রিসেন্টের আদর্শিক নানা দিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আসা কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

গাইবান্ধা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে রিসোর্স মবিলাইজেশান কর্মশালা

Update Time : ০৭:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫