Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে নাম জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৩০১ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদলের ইফতার মাহফিলে হামলার ঘটনায় জেলা তাঁতীদলের সাবেক সদস্য মাফিজুর রহমান খোকনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাফিজুর রহমান খোকন। লিখিত বক্তব্য পাঠ কালে খোকন বলেন, ৮ মার্চ গোবিন্দগঞ্জের শ্রীমুখ হাফিজিয়া মাদ্রাসায় কৃষকদল ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত মাহফিলে কৃষকদলের নেতৃবৃন্দ স্থানীয় বিএনপিকে দাওয়াত না দিয়ে ফ্যাসিষ্ট সরকারের দোসরদের নিয়ে ইফতার মাহফিলের প্রস্তুতি নেয়। ফ্যাসিষ্টদের সাথে নেয়ায় এবং স্থানীয় বিএনপিকে না বলায় স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। ঘটনার সময় আমি সেখানে উপস্থিতিই ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত মিথ্যা ও ভিত্তি হীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। খোকন আরো বলেন, কৃষকদলের কতিপয় নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের দোসর যুবলীগ কর্মী আপেল ও আমিনুল ইসলাম গ্যামেলকে ইফতার মাহফিলের দায়িত্ব দেয়ায় এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দাওয়াত না করায় স্থানীয় লোকজন ও তৃণমূল নেতা কর্মিরা ক্ষিপ্ত হয়। তারা মনে করেন আওয়ামী দোসরদের পুনর্বাসন করার জন্যই তথাকথিত কৃষক দল নেতারা এ আয়োজন করেছে। এতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ঠ হচ্ছে। আমি এ ধরণের আয়োজনকারীদের বিচার দাবি করছি। সেই সাথে আবারও আমার বিরুদ্ধে প্রকাশত মিথ্যা ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাইম সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

গোবিন্দগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে নাম জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫