Dhaka ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে নিখোঁজ দুই কিশোরী১৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ৯৮৭ Time View

প্রতিনিধি গোবিন্দগঞ্জ:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা দিয়ে নিখোঁজ হওয়া সেই দুই বান্ধবীকে ১৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা পুলিশের কাছে জনিয়েছে নিজেদের স্বাবলম্বি করতে গার্মেন্টেসে চাকুরীর উদ্দেশ্যে পরিবারের কাউকে না জানিয়ে পাড়ি জমিয়েছিল। এদিকে কাউকে কোন কিছু না জানিয়ে নিরুদ্দেশ হওয়ায় চরম উদ্বিগ্ন উৎকন্ঠায় পরে স্বজনরা। গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে পৃথক দুটি সাধারণ ডায়রি হলে পুলিশ তাদেরকে উদ্ধারে অভিযান শুরু করে। শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা থেকে তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।
উদ্ধার হওয়ায় তরুণী উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘড়িয়া (পাছপাড়া) গ্রামের বাবু মিয়ার মেয়ে লিয়া খাতুন (১৮) ও একই ইউনিয়নের সিংগা গ্রামের আব্দুল হামিদ মিয়ার মেয়ে হিমা খাতুন (১৭)। তারা দুজন বান্ধবী এবং ছয়ঘড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। গত ৩১ মে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শেষ পরীক্ষা দিয়ে নিখোঁজ হয়।
এদিকে পরিবারের পক্ষ থেকে গত ২জুন থানায় ডাইরী হওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীনের নির্দেশে এসআই দীপক কুমার সঙ্গীয় পুলিশসহ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া বাইপাইল তাদের ভাড়ার বাসা থেকে আজ শনিবার উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, উদ্ধার হওয়া দুই বান্ধবী আতœনির্ভরতা অর্জনের জন্য পরিবারের কাছে অনুমতি না পেয়ে ঢাকায় গিয়ে আত্মগোপনে থাকেন। সেখানে তারা দুজন দিলে একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করে কাজের অনুসন্ধান করতে থাকে। ইতিমধ্যে একজন সেখানকার একটি তৈরি পোষাক কারখানায় চাকুরী শুরু করে। যেহেতু তাদের বয়স কম সেহেতু অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

গোবিন্দগঞ্জে নিখোঁজ দুই কিশোরী১৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার

Update Time : ১০:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩