
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোরসালিন বাবু ( ৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নামাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলৈ।
শনিবার (২৭ জুন) দুপুরে পরিবার ও গ্রামের লোকজন খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। পরিবারের লোকজন জানান, মোরসালিন বাবু। বন্ধুদের সাথে দুপুরে গোসলে নেমে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরের পানি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Reporter Name 


















