Dhaka ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোবিন্দগঞ্জে ৬ বছর পালিয়ে থাকা আসামী ৩ বছরের জেলের ভয়ে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৩০ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন বছরের সাজার ভয়ে ছয় বছর পালিয়ে থাকা এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) রাতে উপজেলা শহরের থানা চারমাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাসুম শেখ নামের সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের ওসমান শেখের পুত্র। যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধের এক মামলায় তিন বছরের সাজা মাথায় নিয়ে তিনি প্রায় ছয় বছর যাবত পলাতক ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুম শেখের বিরুদ্ধে দুটি মামলা (২০৫/১৯ ও ১৪৩/১৯) রয়েছে। এর মধ্যে ১৪৩/১৯ মামলায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ (চৌকি) আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মাসুম শেখ তিন বছরের সাজা মাথায় নিয়ে প্রায় ৬ বছর আত্মগোপনে ছিলেন। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

গোবিন্দগঞ্জে ৬ বছর পালিয়ে থাকা আসামী ৩ বছরের জেলের ভয়ে গ্রেপ্তার

Update Time : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫