Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

গ্যাস আমদানির নামে ১৭ বছরে টাকা লুটপাট করেছে ফ্যাসিবাদ: প্রধানমন্ত্রীর প্রেসসচিব

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক রিপোর্টঃ বিদ্যুৎ সংকটের পেছনে গ্যাসের আমদানি নির্ভরতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ শিবলী। তিনি বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদ সরকার দেশের জন্য কিছু করেনি; বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবলী বলেন, ‘দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের আমদানি নির্ভরতা। আগামীতে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদন করতে পারলে বিদ্যুতের আর কোনো সমস্যা হবে না।

তিনি জানান, শিগগিরই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমস্যার সমাধানে কাজ করবে।

বিএনপি দেশের মানুষের মনের কথা জানে উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্ম, বর্ণ মতের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইতোমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিনআই হ্যাভ প্ল্যানবলে যে কমিটমেন্ট দিয়েছিলেন, তার সফল বাস্তবায়ন অবশ্যই হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, এজন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

গ্যাস আমদানির নামে ১৭ বছরে টাকা লুটপাট করেছে ফ্যাসিবাদ: প্রধানমন্ত্রীর প্রেসসচিব

Update Time : ১২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬