Dhaka ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন

গ্রামীণ ঐতিহ্যে ঘিরে বিয়ে – ঘোড়ার গাড়িতে বরের শোভাযাত্রা!

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৪৪ Time View

সাদুল্লাপুর সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে এনে এক ব্যতিক্রমী আয়োজন করেছে এক নবদম্পতি। আধুনিকতার ছোঁয়ার মাঝে যখন সব বিয়েতে গাড়ি, ডিজে আর লাইটিং-এর আধিক্য, তখনই এই বরের শোভাযাত্রা ছিল একদম আলাদা-ঘোড়ার গাড়িতে চড়ে তিনি রওনা দেন কনের বাড়ির উদ্দেশ্যে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে ফুল ও রঙিন কাপড়ে সাজানো এক ঘোড়ার গাড়িতে চড়ে বর রওনা দেন কনের বাড়ির পথে। সঙ্গে ছিল এক দল হাসিখুশি বন্ধু, আর আনন্দে মাতোয়ারা বরযাত্রীরা। ঘোড়ার গাড়ীতে বর ও বর যাত্রী দেখে পথের দুই ধারে দাঁড়িয়ে শত শত মানুষ উপভোগ করেন এই বিরল দৃশ্য। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও ফিরে যান অতীতের স্মৃতির গলিতে।
বর সাদুল্লাপুর উপজেলা ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র আনন্দ (২৩) ও কনে রংপুর পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবেদ আলীর কন্যা আফরুজা । বর আনন্দ বলেন, “আজকাল সব কিছুতেই আধুনিকতা, কিন্তু আমি চেয়েছি গ্রামের ঐতিহ্যকে বুকে ধরে রাখতে। ঘোড়ার গাড়িতে বিয়ে করা ছিল আমার স্বপ্ন।
বিয়ের এমন আয়োজনে শুধু কনে পক্ষই নয়, পুরো গ্রাম মেতে ওঠে উৎসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘোড়ার গাড়িতে বিয়ের এই চমকপ্রদ ভিডিও। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল!
এমন ঐতিহ্যবাহী আয়োজন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন বরকে “পুরোনো দিনে ফিরে গেলাম,” “এই বিয়ে তো রীতিমতো সিনেমাটিক!”
অনেকেই বলেন, “এমন দৃশ্য বহু বছর পর দেখলাম, মনটাই ভালো হয়ে গেল। সত্যি, গ্রামবাংলার ঐতিহ্যই আলাদা।
ঘোড়ার গাড়ির চাকা যেমন ঘুরছে, তেমনই আবেগে ঘুরে আসছে অতীতের ছোঁয়া – আর মনে করিয়ে দিচ্ছে, ঐতিহ্য মানেই গর্ব, স্মৃতি আর ভালোবাসার এক অমূল্য সম্পদ।
ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের এই আয়োজন প্রমাণ করলো – হৃদয়ে যদি থাকে সংস্কারের টান, তবে পুরোনো ঐতিহ্যকেও করা যায় নতুন করে উপস্থাপন, আনন্দে, ভালোবাসায় আর স্মৃতির রঙে।
বর যাত্রী সাদুল্লাপুর উপজেলার আর ভি কোল্ড স্টোরেজের ম্যানেজার হামিদুল ইসলাম বলেন,হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে বর যাত্রী ঘোড়ার গাড়িতে রওনা দিয়েছে। বিষয়টি পুরাতন ঐতিহ্য কে ধারন করার জন্য করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গ্রামীণ ঐতিহ্যে ঘিরে বিয়ে – ঘোড়ার গাড়িতে বরের শোভাযাত্রা!

Update Time : ০৮:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫