Dhaka ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

 টাকা ছাড়া মালামাল ওঠে না ট্রাকে: রাজশাহীর নওহাটা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৬১ Time View

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবা উপজেলার নওহাটা খাদ্য গুদামে (এলএসডি) মালামাল পরিবহনে অনিয়ম, হয়রানি এবং অর্থ দাবির অভিযোগ উঠেছে। গুদামের এক নিরাপত্তা প্রহরী হেলেনর বিরুদ্ধে পরিবহন ঠিকাদার ও ট্রাকচালকদের কাছ থেকে টাকা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবহন ঠিকাদারদের ফোন করে খাদ্য গুদামে ট্রাক আনতে বলা হয়। কিন্তু ট্রাক আসার পর মালামাল লোড করার আগে শ্রমিকদের নামে দুই হাজার টাকা দাবি করা হয়।

অভিযোগকারী মালামাল বহন করা ট্রাক ডাইভার ও হেল্পারদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী গুদামে মালামাল লোডের জন্য আলাদা কোনো অর্থ দেওয়ার বাধ্যবাধকতা নেই। এরপরও টাকা না দিলে ট্রাকে মালামাল তুলতে নানা অজুহাতে বিলম্ব করা হয় এবং লোডিং বন্ধ রাখা হয়।

ট্রাকচালক সজীব আলী, সাগর শেখ ও হেলপার বাদশাহ হোসেন রাজা একই ধরনের অভিযোগ করে বলেন, প্রায়ই তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড়িয়ে থাকে, ফলে সময়মত মালামাল পরিবহন করা সম্ভব হয় না। এতে পরিবহন মালিক ও চালকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

এ বিষয়ে মেসার্স শবনম এন্টারপ্রাইজের পরিবহন ঠিকাদারের প্রতিনিধি সাঈদ লাল অভিযোগ করে আজকের জনগণকে বলেন, গুদামের নিরাপত্তা প্রহরী হেলেন আমার এক ট্রাকচালককে উদ্দেশ্য করে বলেন, আমি ২ হাজার টাকা খরচ করলে সাঈদ লালের ২ লাখ টাকা খরচ করাতে পারি। এ বক্তব্যকে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটানোর চেষ্টা হিসেবে দেখছেন অভিযোগকারীরা।

তিনি আরও বলেন, এখানে দীর্ঘদিন থেকেই অনিয়ম চলে আসছে। আমাদের গাড়ি নিয়ে আসতে বলা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

অভিযোগের বিষয়ে খাদ্য গুদামে গিয়ে ওসি এলএসডি, নিরাপত্তা প্রহরীসহ দায়িত্বশীল অন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ওসি এলএসডি মিজানুর রহমানের সরকারি বাসভবনে গেলে তিনি বাইরে এসে সাংবাদিকদের দেখতে পেয়ে পুনরায় ভেতরে চলে যান। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরে বিষয়টি নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি ফুড) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোডিং হবে বলে ডেকে ট্রাক আটকে রাখা এটি ওসি এলএসডি ঠিক করেনি। তার উচিৎ ছিল একটি সঠিক সময় নির্ধারণ করে দেওয়া, যাতে করে ট্রাক ড্রাইভার ও হেলপারদের দীর্ঘ সময় অপেক্ষা না করতে হয়। এ বিষয়টি তিনি অন্যায় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

 টাকা ছাড়া মালামাল ওঠে না ট্রাকে: রাজশাহীর নওহাটা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ

Update Time : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬