Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

তেলের জন্য নারী সাজ! নওগাঁয় বোরকা পরে পাম্পে গিয়ে ধরা খেলেন যুবক

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৬৯ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় দীর্ঘ লাইন এড়িয়ে দ্রুত তেল পাওয়ার আশায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয় এবং অনেকেই নানা মজাদার মন্তব্য করতে থাকেন।

জানা যায়, গত বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মেসার্স মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, ঘটনার দিন রাতে পাম্পে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যানবাহন চালকদের তেল সংগ্রহ করতে হচ্ছিল। প্রচণ্ড ভিড় সামাল দিতে যখন হিমশিম অবস্থা, ঠিক তখনই বোরকা পরা ওই যুবক নারী সেজে পাম্পে তেল নিতে আসেন। কিন্তু তার শারীরিক গঠন ও হাঁটাচলা দেখে উপস্থিত সাধারণ মানুষের সন্দেহ হয় এবং মুহূর্তেই তারা বিষয়টি ধরে ফেলেন। এ সময় পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে পাম্প কর্তৃপক্ষ দ্রুত ওই যুবককে সেখান থেকে সরিয়ে দেয়।

অভি আরও জানান, তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। সাধারণত নারীদের লাইনে দাঁড়াতে হয় না বা অগ্রাধিকার দেওয়া হয়, মূলত দ্রুত তেল পাওয়ার সেই লোভেই হয়তো ওই যুবক এমন অভিনব কাণ্ড ঘটিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

তেলের জন্য নারী সাজ! নওগাঁয় বোরকা পরে পাম্পে গিয়ে ধরা খেলেন যুবক

Update Time : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬