
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলার ১০৯টি পূজামণ্ডপে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাইবান্ধা জেলা পরিষদ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী উপসচিব বিপুল চন্দ্র দাস ও সহকারী প্রকৌশলী রিফাত আল মাহফীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও ব্যক্তিরা।

Reporter Name 



















