
সুন্দরগঞ্জ সংবাদাতাঃ গাইবান্ধার নলডাঙ্গায় যাতায়াতের রাস্তায় ইটের দেয়াল নির্মান করে প্রায়২শতাধিক লোকজনের চলাফেরায় প্রতিবন্ধকতার সৃষ্টি অভিযোগ পাওয়া গেছে।
প্রকাশ থাকে যে, গাইবান্ধার সাদুল্লাপুর থানাধীন নলডাঙ্গা দশলিয়া গ্রামের পাখি বেগম ও নাজমুর হোসেন গং বিগত ১৭/১৮বছরপূর্বের ব্যবহারিত যাতাযাতের রাস্তায় ইটের তৈরি ঘরের দেয়াল নির্মান করে সুফলভূগি ৪টি পরিবার ও ১টি মহিলা মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থিসহ ২শতাধিক লোকজনের নিয়মিত চলাফেরায় মারাত্নক প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
সৃষ্ট জঠিলতা নিরসনে এলাকায় শালিস বৈঠক, উপজেলা নির্বাহী অফিসার, ও গাইবান্ধা অ-স্হায়ী সেনা ক্যাম্পে গত ৯জুন আব্দুল্লাহেল বাকী জৈনইক ব্যাক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতিবন্ধকতার শিকার বিজলি বেগম,সেলিম মিয়া,আব্দুর রহমান,মাসুদ মিয়া,আব্দুল কাফীসহ মহিলা মাদ্রাসার মিক্ষক ও শিক্ষার্থিরা জানান,,,এই রাস্তা বিগত ১৭/১৮ বছরপূর্ব হতে এই রাস্তা ব্যবহারিত হয়ে আসছে। কিছুদিন পূর্বহতেএই রাস্তাটি।হঠাৎ করে পাখি বেগম ও নাজমুল ১ম পর্যায়ে টিনের ঘেরা পরে ইটের তৈরি দেয়াল নির্মান করে প্রতিবন্ধকতার সৃষ্টিকরে।এনিয়ে প্রতিবন্ধকতার শিকার সাধারণ লোকজন এ পযন্ত কোন আইনি সহযোগিত পায়নি তাই ভূক্তভোগিরা দ্রুত আইনি সহযোগিতা কামনা করেছেন।

Reporter Name 















