Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে স্লোগানে উত্তাল গাইবান্ধা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১৩৬ Time View

স্টাফ রিপোর্টঃ অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গাইবান্ধা। মিছিল থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বন্ধের জোর দাবি জানানো হয়। ‘জাগো গাইবান্ধা’র ব্যানারে মঙ্গলবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।
এর আগে এই বিক্ষোভ সমাবেশ উদ্বোধন করেন শিক্ষাবিদ সাহিত্যিক মাজহারউল মান্নান।
সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলসহ বিভিন্ন নারী সংগঠনের পক্ষে মহিলা পরিষদের রিকতু প্রসাদ, জাতীয় নারী জোটের শিরিন আকতার লিজা, দুর্বার নারী উন্নয়ন নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, আইস নাট্য সংস্থার শাহনাজ আমিন মুন্নী, উদীচীর শিরিন আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ইসরাত জাহান লিপি, অবলম্বনের মাজেদা আকতার রুনু, নারী মুক্তি কেন্দ্রের নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীমা আফরোজ, নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন, ছাত্র ইউনিয়নের মৈত্রেয় হাসান জয়িতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে স্লোগানে উত্তাল গাইবান্ধা

Update Time : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫