Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

পলাশবাড়ীতে তেলের পাম্পে সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে আহত ৩, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৯০ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

আহত তিন যুবক হলেন-কাওসার আলী (২৫), জাহিদ হাসান (২৩) ও সিহাব মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে শৃঙ্খলার সঙ্গে জ্বালানি তেল সংগ্রহ করছিলেন মোটরসাইকেল চালকরা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে আগে-পরে দাঁড়ানো নিয়ে অভিযুক্ত রেজওয়ানের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিহাব মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

পলাশবাড়ীতে তেলের পাম্পে সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব: ছুরিকাঘাতে আহত ৩, আটক ১

Update Time : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬