Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৮৯ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ইউনিয়ন শাখার আয়োজনে এক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম আহমেদ প্রধানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় সহকারি সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম রায়হানের সঞ্চালনায় বৈঠকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রুহুল আমিন, জামায়াত নেতা হাফেজ রবিউল ইসলাম ও মোশাররফ হোসেন প্রমুখ। কর্মী বৈঠকে বরিশাল ইউনিয়ন জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব জামায়াত, ওলামা বিভাগ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সময়টি আমাদের জন্য এক সংকটময় অধ্যায়। দেশে মূল্যবোধের অবক্ষয়, অন্যায়-দূর্ণীতি ও নৈতিকতার অবনতি এক গভীর সংকট সৃষ্টি করেছে। এই অবস্থায় আমাদের প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, ইসলামই পারে জাতিকে কল্যাণের পথে পরিচালিত করতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাব। এ জন্য সকল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫