Dhaka ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

ফরহাদ আব্দুল্যাহ্‌ হারুন বাবলু আর নেই

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৩৯৮ Time View

প্রতিনিধি গাইবান্ধা 

গাইবান্ধার সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্ষিয়ান রাজনীতিক ফরহাদ আব্দুল্যাহ্‌ হারুন বাবলু (৭২) আর নেই। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে রাজনীতি-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সকাল ৯টার দিকে শহরের পশ্চিম থানাপাড়ার নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। হাসপাতালে ইসিজি মেশিন বিকল থাকায় তাঁকে একটি বেসরকারি  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করা হয়। পরে জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  ইসিজি রিপোর্ট দেখে তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ আব্দুল্যাহ্‌ হারুন বাবলু ছিলেন গাইবান্ধায় বৈশাখী মেলা উদযাপনের অন্যতম উদ্যোক্তা, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সদস্য, জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক, গাইবান্ধা নাগরিক কমিটির সদস্য সচিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাবেক সহ-সভাপতি, পৌরসভার সাবেক কমিশনার, আওয়ামীলীগ নেতা এবং জেলার বিশিষ্ট ঠিকাদার। এছাড়াও তিনি গাইবান্ধায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সবুজ পাতা শিশু-কিশোর সংগঠন প্রতিষ্ঠা করেন।

তাঁর মৃত্যুর খবরে থানাপাড়ার বাসায় বন্ধু-স্বজন-শুভাকাঙ্খীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই শোক প্রকাশ করতে দেখা যায়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সনত্মান রেখে গেছেন। সোমবার বাদ এশা গাইবান্ধা গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে বিশিষ্ট ব্যক্তিত্ব ফরহাদ আব্দুল্যাহ্‌ হারুন বাবলুর মৃত্যুতে রাজতৈনিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

ফরহাদ আব্দুল্যাহ্‌ হারুন বাবলু আর নেই

Update Time : ০৩:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫