Dhaka ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ফুলছড়ি উপজেলার আইনশ্ঙ্খৃলা মিটিং শেষে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৩৩ Time View

স্টাফ রিপোর্টঃ মাদক, জুয়া, চলমান মামলায় অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ। চলমান এ অভিযানের অংশ হিসেবে গতকাল ২১ মে বুধবার জেলা পুলিশ সুপার নিশাত এঞ্জেলার নির্দেশে ফুলছড়ি উপজেলা চত্বরে অভিযান চালিয়ে নাশকতা মামলায় ৬ জন চেয়ারম্যানকে আটক করেন। আটককৃতরা হলেন, ১ নং কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সোহেল রানা শালু, ২ নং উড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ত্রাণ ও পূনবাসন সম্পাদক গোলাম মোস্তাফা কামাল পাশা, ৪নং ফজলুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সদস্য আনছার আলী মন্ডল, ৫নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ও ফুলছড়ি ইউনিয়ন আ’লীগ সভাপতি আজহারুল হান্নান মন্ডল , ৬নং গজারিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক জাসদ নেতা খোরশেদ আলী খান খুশু, ৭নং এরেন্ডা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আকন্দ।
স্থানীয়রা জানায়, ২১ মে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আইন শৃঙ্খলা মিটিং এর আহবান করেন। মিটিং শেষে চেয়ারম্যানরা উপজেলা পরিষদ চত্বরে আসলে তাদেরকে আটক করে পুলিশ।
এ সময় উদাখালী ইউপি চেয়ারম্যান আলামিন আহম্মেদ কৌশলে পালিয়ে যান। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
এর আগে, সভা চলাকালীন আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যানদের আটক করে বিচার দাবিতে পরিষদ চত্বরে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয়।
ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাত চেয়ারম্যান বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন। আসন্ন ঈদুল আজহার পর আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলে তারা প্রচার করছিলেন।
এসব খবরে উপজেলা বিএনপির কর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা সভা চলাকালীন তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে ফুলছড়ি থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে সদর থানায় পাঠায়।’ তবে উদাখালী ইউপি চেয়ারম্যান আলামিন আহম্মেদকে আটকের পর ফুলছড়ি থানার ওসি তাকে পালাতে সাহায্য করেন বলেও তিনি অভিযোগ করেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানরা নাশকতার সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের গাইবান্ধা সদর থানায় নিয়ে আসা হয়। গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

ফুলছড়ি উপজেলার আইনশ্ঙ্খৃলা মিটিং শেষে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক

Update Time : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫