
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সাহায্যে বিকাশসহ বিভিন্ন ব্যাংকিং ব্যবসায়ির পথ রোধ করে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ছিনতাই করেছে দুবৃর্ত্তরা।
এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পালানোর চেষ্টার সময় শামীম মিয়া নামের এক ছিনতাইকারীকে আটক করে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেপি পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের ভোলা মিয়ার ছেলে শামীম মিয়া (৩৪)।
এ ব্যাপারে বিকাশ ব্যবসায়ী গোবিন্দগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বিয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির ১ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়াও অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Reporter Name 



















