Dhaka ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ ডিএমপির

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ৪১৬ Time View

রাজধানীর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান নয়, সায়েদাবাদের গোলাপবাগ মাঠে আগামীকাল বৃহস্পতিবার মহাসমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে পুলিশ। যদিও বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশের ভেন্যু হিসেবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী  উদ্যানের জন্য ডিএমপিতে আবেদন করা হয়েছে। কিন্তু পুলিশ বিএনপির পছন্দের দুটি ভেন্যুতে অনুমতি দেয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যুগুলো পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। তাদেরকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মহাসমাবেশের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য বিকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশ ডেকেছে বিএনপি। মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এ ছাড়া বিএনপির পাশাপাশি ছোট-বড় আরও আটটি দল একই দিন কর্মসূচি ঘোষণা করেছে। 

অপরদিকে একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পাল্টা শান্তি সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ ডিএমপির

Update Time : ০৪:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩