Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

বিলে মাছ ধরতে গিয়ে বাবার মৃত্যু, ছেলে জীবিত উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ময়নুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সী ছেলে মাহিদকে জীবিত উদ্ধার করা হয়েছে।

​শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নুল ইসলাম উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ময়নুল ইসলাম তার শিশুসন্তান মাহিদকে সঙ্গে নিয়ে তেলিয়ান বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তারা বিলের গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারে নামেন এবং সাঘাটা ফায়ার সার্ভিসে খবর দেন।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। এক পর্যায়ে শিশু মাহিদকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পানির নিচ থেকে ময়নুল ইসলামের নিথর দেহ উদ্ধার করা হয়।

​সাঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও বাবাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

বিলে মাছ ধরতে গিয়ে বাবার মৃত্যু, ছেলে জীবিত উদ্ধার

Update Time : ১১:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬