Dhaka ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

ভিত্তিহীন অভিযোগে দলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১২০ Time View

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 68.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

স্টাফ রিপোর্টঃ মসজিদের টাকা আত্মসাতের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে দলকে জড়িয়ে মানববন্ধন করে সম্মানহানি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আয়োজকদের বিচার চাইলেন জাতীয়তাবাদী কৃষকদল জেলা কমিটির সদস্য মো. রুহুল আমিন (আলআমিন)। রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে এই বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, গাইবান্ধার কলেজ রোডের কনকরায় গোবিন্দপুর এলাকায় মসজিদের ১১ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ এনে আমার বিরুদ্ধে ২ মে শুক্রবার মানববন্ধন করেন কতিপয় ব্যক্তি। প্রকৃতপক্ষে আমি আল আকসা সালাফি মসজিদের সভাপতি এবং আমার পৈতৃক তিন শতক জায়গায় ২০২৩ সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন এলাকার মানুষ। মসজিদের জায়গার দাম নির্ধারণ হয় ১৫ লাখ টাকা। এরমধ্যে দুই বছর ধরে বিভিন্ন সময়ে মসজিদ কমিটি ৯ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করে। মাস ছয়েক আগে জমি দলিল করতে রেজিস্ট্রি অফিসে মসজিদের নাম নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে কমিটির লোকজন। ফলে জমি রেজিস্ট্রি স্থগিত হয়ে যায়। সদর থানা পুলিশের সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এমতাবস্থায় কমিটির সাবেক ক্যাশিয়ার মাসুম ও তার লোকজন টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে দলকে জড়িয়ে কমিটির সেক্রেটারি মোমিনসহ আমাকে অভিযুক্ত করে ভাড়াটে লোক দিয়ে মানববন্ধন করেন। এ সময় তারা মসজিদের সাইনবোর্ড ভেঙে ফেলে ও জুম্মার নামাজ পড়াতে আসা খতিব শায়েখ মো. বেলালকেও লাঞ্ছিত করেন।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন কৃষকদলকে জড়িয়ে মিথ্যা অভিযোগে দলের ভাবমূর্তি ও তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করায় মানববন্ধনের আয়োজক মাসুম ও তার লোকজনের বিচারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, খতিব শায়েখ মো. বেলালসহ মসজিদ কমিটির সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ভিত্তিহীন অভিযোগে দলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা

Update Time : ০৯:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫