Dhaka ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মেনিকে ‘হত্যা’ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: গভীর শোক পুতিনের

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৬৮ Time View

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘নিহত’ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনির মৃত্যুকে তিনি ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে একে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় পুতিন লেখেন, “ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। এই ঘটনা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের এক নিন্দনীয় লঙ্ঘন।”

রাশিয়া-ইরান সম্পর্ক জোরদারে খামেনির ভূমিকার প্রশংসা করে পুতিন তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনি একজন অসামান্য রাষ্ট্রনায়ক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, যিনি রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অসাধারণ ব্যক্তিগত অবদান রেখেছিলেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

মেনিকে ‘হত্যা’ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: গভীর শোক পুতিনের

Update Time : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬