Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে গাইবান্ধার স্বপ্নিলের অনন্য কৃতিত্ব: ম্যাথ চ্যালেঞ্জে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ জয়

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ২০৪ Time View

ডেস্ক রিপোর্টে :

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মেধার স্বাক্ষর রেখে অনন্য এক গৌরব বয়ে এনেছে কিশোর স্বপ্নিল। গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক প্রয়াত আবু জাফর সাবুর নাতি স্বপ্নিল যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘ইউকে ম্যাথ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

বর্তমানে ‘ইয়ার-৮’ এর ছাত্র স্বপ্নিল এর আগে ‘ইয়ার-৭’-এ পড়ার সময়ও একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ সার্টিফিকেট লাভ করেছিল। সবচেয়ে গৌরবজনক বিষয় হলো, এই প্রতিযোগিতার জন্য তার পুরো স্কুল থেকে একমাত্র স্বপ্নিলকেই নির্বাচন (সিলেক্ট) করা হয়েছিল।

স্বপ্নিল ইংল্যান্ডের বিখ্যাত ও অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ‘মারলিন গ্রামার স্কুল’ এর ছাত্র। উল্লেখ্য, অত্যন্ত কঠিন ভর্তি পরীক্ষার মাধ্যমে যুক্তরাজ্যের মাত্র ৫% শীর্ষ মেধাবী শিক্ষার্থী এই স্কুলে পড়ার সুযোগ পেয়ে থাকে।

তার এই সাফল্যের ধারা অবশ্য আরও আগে থেকেই শুরু হয়েছে। ‘ইয়ার-৬’-এ পড়ার সময় যুক্তরাজ্যভুক্ত চারটি দেশে একযোগে অনুষ্ঠিত ‘স্যাটস’  পরীক্ষায় স্বপ্নিল ১১০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়-যা দেশটির সর্বোচ্চ মেধা তালিকার স্কোর এবং তার স্কুলের মধ্যেও সর্বোচ্চ নম্বর।

যুক্তরাজ্য প্রবাসী সুমি ও মুকুল দম্পতির একমাত্র সন্তান স্বপ্নিলের এই সাফল্যে পরিবার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রাইমারি ও হাইস্কুল উভয় স্তরেই একমাত্র বাংলাদেশি ছাত্র হওয়া সত্ত্বেও নিজের মেধা, একাগ্রতা ও বুদ্ধিমত্তা দিয়ে সে শিক্ষক ও সহপাঠী সবার কাছে অত্যন্ত প্রিয় ও এক নামে পরিচিত হয়ে উঠেছে। স্বপ্নিলের এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে বলে সকলে আশা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

যুক্তরাজ্যে গাইবান্ধার স্বপ্নিলের অনন্য কৃতিত্ব: ম্যাথ চ্যালেঞ্জে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ জয়

Update Time : ১২:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬