Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে চার জনের সাজা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৫ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে চারজন মাদক সেবিকে সাজা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পারইল বাজারে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
আদালতের বিচারক শেখ নওশাদ হাসান জানান,মাদক সেবন করে মাতাল হয়ে বিশৃংখলা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে থানাপুলিশের সহায়তায় উপজেলার পারইল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নেশাগ্রস্থ্য অবস্থায় ওই গ্রামের সুদিপ কুমারের ছেলে শুভ কুমার (২০),দ্বীনবন্ধর ছেলে জয়ন্ত সাহা (২৮),সিরাজুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩৮) ও এলাকার বিশিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৫) কে হাতেনাতে ধরা হয়।এর পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬/৫ধারা অনুয়ায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো একশত টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
দন্ড প্রাপ্তদের সোমবারই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে চার জনের সাজা

Update Time : ১২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫