Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রহ্মপুত্র নদে মাছের অভাব, পেশা বদলাচ্ছেন জেলেরা

রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ ৬জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৯ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক ভাবে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করেছে। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো চার জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানাপুলিশ । গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্টের আওতায় শুক্রবার রাতে উপজেলার রাতোয়াল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মৃত তাহের আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৭) কে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুর রাজ্জাক ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামী। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের জমির আলীর ছেলে সেকেন্দার মাঝি,একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম,বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ হিরু,আমগ্রামের ছোলাইমান আলীর ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের জনাব আলীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশা উইনিয়নের সাবেক দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মাহাবুব ইসলাম মিলন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিলন আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ ৬জন গ্রেফতার

Update Time : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫