
ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় স্যালুট দেয় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণের দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন। সকাল ১০টা ৩৭ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্মৃতিসৌধসংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের দুই পাশে পুলিশ মোতায়েন ছিল।
এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ পাঠ করান।

Reporter Name 

























