
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে নদী ভাঙনে বিপদে পড়া দুর্গত পরিবারগুলোর হাতে এই সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ (৩২৮) এর জাতীয় সংসদ সদস্য মমতাজ আলো।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিতে সরকারের নেওয়া নানা কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে গাইবান্ধা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্যোগপূর্ণ এই সময়ে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Reporter Name 





















