
প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।
গত ১৩ জুলাই দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ আমিনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু শরীফ মুহাম্মদ রোকনুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন-শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল মতিন, অভিভাবক সদস্য মোঃ গোলাম মওলা এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
বোর্ডের দেওয়া শর্তানুযায়ী, এই এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কমিটিকে অবশ্যই নিয়মিত গভর্নিং বডি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।

Reporter Name 























